- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৯:২২ এএম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় দুই ভাই নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহি আপন দুই ভাই রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭) নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগষ্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। নিহত দুই ভাই ঔষধের ব্যবসা করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা শহরের নিজেদের ঔষধের দোকান থেকে ছোট ভাই দুলালকে নিয়ে বড় ভাই রুহুল আমিন মোটর সাইকেলে করে নিজ বাড়ী খাগাইল গ্রামে যাচ্ছিলেন।
এসময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে আরোহী ছোট ভাই দুলাল আমিন ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহত বড় ভাই মোটর সাইকেল চালক রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহন করবেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!