- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ০৫:৪৮ পিএম
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে অয়োন ঢালী নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগষ্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু অয়োন ঢালী কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামের নারায়ণ ঢালীর ছেলে।
ওসি মোঃ হাফিজুর রহমান জানান, শিশু অয়োন ঢালী বাড়ীর উঠানে খেলতে ছিল। এসময় সে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান পায়নি। পরে পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অয়োনকে মৃত ঘোষনা করেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!