শিরোনামঃ

গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ নামে (২০) এক যুবক নিহত হয়েছেন।


আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত মুন্না শেখ গোপালগঞ্জের কোটালীপাড়ায উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের নাগড়া গ্রামের ইখতিয়ার শেখের ছেলে।


ওসি মো: রিয়াদ মাহমুদ জানিয়েছেন, মুন্না শেখ একটি মোটর সাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?