- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ০৭:২৭ পিএম
গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে পড়ে গিয়ে সোহাগী (১২) নামে ৫ম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৭ আগষ্ট) দুপুরে জেলা শহরের মোলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুল শিক্ষার্থী সোহাগী জেলা শহরের মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী।
ওই স্কুল শিক্ষার্থীরা ফুফু সাবিনা আক্তার বলেন, আজ দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় থাকা কুকুর তাকে তাড়া করে। এ সময় সে ভীত হয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাঁদা-পানিতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার অমিত সরকার ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, খবর শুনে আমরা হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া করা হচ্ছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরতঃ ডাক্তার অমিত সরকার বলেন, দুপুরে দিকে সোহাগী নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আসপালাতে আনার আগেই ওই শিশু মারা যায়। #
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!