- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৫:০৮ পিএম
গোপালগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।
আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে মুকসুদপুর ও মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, ইমাম এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী ৯ মাস বয়স থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ১৮ কার্য দিবস টাইফয়েড ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। এতে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ দিন কমিউনিটিতে এ টিকা দেওয়া হবে। টিকা নেয়ার পূর্বে সকলকে জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!