- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৭ পিএম
গোপালগঞ্জে এনসিপি, গণঅধিকারসহ ৬ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিনটি আসন থেকে এনসিপি, গণঅধিকার ও গণফোরামসহ ৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার তিনটি আসনে এখন পযর্ন্ত ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে ও দুপুরে গোপালগঞ্জ-০১ আসন থেকে এনসিপির প্রার্থী প্রলয় কুমার পাল, গোপালগঞ্জ-০২ আসন থেকে গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্রপ্রার্থী কামরুজ্জামান ভুইয়া ও উৎপল বিশ্বাস এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে এনসিপির প্রার্থী আরিফুল দাড়িয়া, গণ অধিকার পরিষদের আবুল বশার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন, গোপালগঞ্জ-০১ আসনে এসপিপির প্রার্থী প্রলয় কুমার পাল, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম ও মো: সুজাউদ্দিন অপু।
গোপালগঞ্জ-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আজমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম হুসাইন সিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, এম এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, উৎপল বিশ্বাস ও শিপন ভূইয়া।
গোপালগঞ্জ-০৩ আসনে এনসিপির প্রার্থী আরিফুল দাড়িয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম রেজাউল করিম, গণঅধিকারের প্রার্থী আবুল বশার, স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ-০১ আসেনর এনসিপির প্রার্থী প্রলয় কুমার পাল বলেন, আমরা যদি অতীতের রাজনীতি দেখি গোপালগঞ্জে মানুষ জানতো যে এই প্রার্থী হবে, প্রার্থী বাছাইয়ের কোন সুযোগ ছিলো না। যেহেতু প্রার্থী বাছাইয়ের কোন সুযোগ ছিলো না সেহেতু প্রার্থী যেভাবে চালাতো মানুষ সেই ভাবেই চলতো। এতে মুষ্টিমেয় কিছু লোকের ভাগ্যের উন্নয়ন হতো, বাকী মানুষের উন্নয়ন হতো না। আমাকে যদি জনগণ ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি জনগনের যে ম্যান্ডেট বাস্তবায়নের জন্য কাজ করবো, জনগনের যেন প্রত্যাশা পূরণ হয়। আমি চাইবো গোপালগঞ্জের প্রত্যেকটি ঘরে যেন বেকারত্বের ছোয়া না থাকে। আমি বেকারত্ব নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই।
গোপালগঞ্জ-০৩ আসনের এনসিপি প্রার্থী আরিফুল দাড়িয়া বলেন, আমি মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। গোপালগঞ্জে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাচ্ছি। আমরা মানুষের কাছে যাবো, সমস্যা চিহ্নিত করে সেইভাবে কাজ করবো। গোপালগঞ্জে যেহেতু আওয়ামী লীগ নেই। গত দেড় বছরে সকল দলের কায্যক্রম বিচেবনা করেই গোপালগঞ্জের মানুষ ভোট দিবে এই প্রত্যাশা করি। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!