- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১০:৪০ এএম
গোপালগঞ্জে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত তিন বন্ধু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে অচেন্ত কুন্ডু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন বন্ধু।
আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অচেন্ত কুন্ডু মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান, অচেন্ত কুন্ডুসহ চার বন্ধু গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে দ্রুতগতি নিয়ে বাউলি দিয়ে দুটি মোটর সাইকেল চালিয়ে পাল্লা দিচ্ছেলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে অচেন্ত নিহত হন। এসময় মোটর সাইকেল থাকা অপর তিন বন্ধু আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মারাত্মক আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!