- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৫ পিএম
গোপালগঞ্জে ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জে জেলার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ফেরদৌস আমিনার নেতৃত্বে নেতাকর্মীরা ফলমূল নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী নারীকে দেখতে যান। এ সময় ভুক্তভোগী পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গোপালগঞ্জ জেলার সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় একজন নারীকে তার সন্তানদের সামনে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামি সোহাগ গাজীসহ চারজন। চারজন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো বাকি দুজনকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনার পেছনে আরও কেউ আছে কি না, সে বিষয়টা খতিয়ে দেখার দরকার আছে।
তিনি আরো বলেন, দুঃখের বিষয় হলো, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আর উদ্বেগের বিষয় হচ্ছে, সরকারদলীয় লোক এ ঘটনা ঘটিয়েছে। বিএনপি দল হিসেবে সোহাগকে বহিষ্কার না করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সোহাগ বিএনপি দলের কেউ না বলে দাবি করেছে, কেউ না বলে দাবি করেছেন। এ মিথ্যাচার জনগণকে ভীতির মধ্যে ফেলে দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করছি। এবং আগামীতে এই পরিবারের যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা এনসিপির পক্ষ থেকে করবো।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পারকোনা মাদ্রাসা এলাকায় ঘরে ঢুকে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!