- প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ০২:১৮ পিএম
গোপালগঞ্জে ব্যবসায়ীর বসতবাড়িতে দূর্ধর্ষ চুরি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়্নীতে ব্যবসায়ী মোঃ বাবুল খানের বসতবাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রটি।
আজ সোমবার (৩০ জুন) ভোর রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী বাবুল খানের স্ত্রী হিমা বেগম জানান, আমার স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় আমি দুই মন্তানকে নিয়ে বাড়ীতে থাকি। গতকাল রবিবার (২৯ জুন) রাতে আমার ছেলে অসুস্থ থাকায় আমার বাড়ীর পাশের জা-এর বাসায় অবস্থান করি এবং রাতে সেখানেই থাকি।
আজ ভোরের দিকে বাসায় ফিরে ঘরে ঢুকে দেখি আলমারী ও ওয়ারড্রপসহ ঘরের বিভিন্ন অংশ তছনছ করা। এসময় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রটি। এ চক্রটি বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করেছে বলে জানান তিনি। পরে খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ব্যবসায়ী বাবুল খানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!