গোপালগঞ্জে বিএনপির তিন প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির তিন প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার তিনটি আসনে এখন পযর্ন্ত ২১জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।


জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-০১ আসন থেকে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থী এসএম জিলানীর পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের মনোয়ন ফরম সংগ্রহ করে। এসময় বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এছাড়া, গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রনি মোল্যা ও মশিউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপি, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার, গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।


মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর আলী বলেন, আমি যদি আগামী জাতীয় সঙসদ নির্বাচনে নির্বাচিত হই তাহলে আমি সর্বপ্রথম সাধারন মানুষের দ্বাড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিবো। স্বাস্থ সেক্টরে বিপ্লব ঘটাতে চাই। শিক্ষা ব্রবস্তার আমুল পরিবর্তন করতে চাই। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করতে চাই।


গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আহবায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীরা পরীক্ষিত সেনা। যোগ্য হিসাবেই তাদের মনোনয়ন দিয়া হয়েছে। দলের দুর্দিনে তারা নেতাকর্মীদের পাশে পাশে ছিলো। তারা সাধারন মানুষের মন জয করতে পেয়েছে। আমাকরি আগাসী নির্বাচনে সাধারন ভোটারা ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়যুক্ত করে এলাকার উন্নয়নের ধারা ঠিক রাখবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?