- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৪ পিএম
গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে নীচে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে মুজাহিদ আলী (১৯) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ডাক্তার উর্মি হকের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক মুজাহিদ আলী চাঁপাই নওয়াবগঞ্জ জেলা সদরের ছদর আলীর ছেলে।
ওসি মির মো: সাজেদুর রহমান বলেন, শ্রমিক মুজাহিদ গত এক সপ্তাহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ডাক্তার উর্মি হকের নির্মাণাধীন ভবনে কাজ করতে আসে।
আজ সোমবার তৃতীয় তলার কার্নিশের আস্তরের কাজ করার জন্য বাঁশ সড়ানোর সময় অসাবধানতাবশত ভাবে বিদ্যুতের তাড়ে জড়িয়ে গেলে নিচে পড়ে যায়। এসময় অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফতাব জিলানী মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফতাব জিলানী বলেন, মুজাহিদ নামের এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ডাক্তার উর্মি হক বলেন, শ্রমিকেরা আমার নির্মাণাধীন ভবনে কাজ করছিল। এসময় আমি আমার চেম্বারে রোগী দেখছিলাম। সে কিভাবে বিদ্যুতের তাড়ে জড়িয়ে নতে পড়ে গেলো তা আমার জানা নেই। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!