- প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৬:১৪ পিএম
গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলার বিএনপির উদ্যোগে পুরাতন ভূমি অফিস প্রাঙ্গণে ও কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার কমিটির উদ্যোগে জয়নগর বাজারে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় মুকসুদপুরের পুরাতন ভূমি অফিস প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এসময় তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করে তার আত্মার শান্তি কামনা করেন।
অপরদিকে, আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে জয়নগর বাজারে ব্যবসায়ী, বিএনপির নেতাকর্মীরা ও সাধারন মানুষ জড়ো হন। পরে জয়নগর বাজারে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক মুসল্লিসহ পাঁচশতাধিক মানুষ অংশ নেন। এ গায়েবানা জানাজায় মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত চৌধুরী, সাধারন সম্পাদক কামরুল শেখ, জয়নগর বাজার কমিটির সভাপতি শাজাহান হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় সমাজসেবী দেলোয়ার হোসেন বলেন, দেশনেত্রীর অবদান বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয়। আজ আমরা তার জন্য প্রার্থনা করছি। মুকসুদপুরবাসীর জন্য এটি ছিল কেবল একটি ধর্মীয় কার্যক্রম নয় বরং একজন রাজনৈতিক ও সমাজিক নেতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সংহতির প্রকাশের একটি দৃশ্যমান প্রতীক।
জয়নগর বাজার কমিটির সভাপতি শাজাহান হোসেন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এত শূন্যতার সৃষ্টি হয়েছে যা কখনো পূরণ করার নয়। আমরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!