- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ০৭:১২ পিএম
গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ বাল্যবিবাহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়|
"সচেতন হই পরিবর্তন আনি-সুন্দর আগামি গড়ি" এই প্রতিপাদ্যে আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ বাল্যবিবাহ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার|
গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত ক্যাম্পেইনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াই ডব্লিউ সি এ এর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং ওউমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা ও ফিওনা এষা সরকার উপস্থিত ছিলেন।
পরে রাইজআপ টিমের মাস্টার ট্রেইনার দ্বারা বাল্যবিবাহ সচেতনমূলক বিভিন্ন নাট্যমঞ্চের মাধ্যমে শিক্ষার্থীদের বাল্যা বিবাহে ভবিষ্যত ক্ষতিকর দিক তুলে ধরা হয়| সেই সাথে পিয়ার এ্যাডভোকেসি এর মাধ্যমে বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়|
ম্যাম্পেইনে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার বলেন, বাল্য বিবাহ হলে ছেলে বা মেয়ে উভয়ই মানুষিক ভাবে মৃত্যু ঘটে| তাই আমরা সকলেই বলবো বাল্য বিবাহকে না বলি| #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!