- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৭:০৪ পিএম
গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে চারটি ইট ভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (০৬ মে) বিকালে সদর উপজেলার কয়েকটি ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জরিমানা করেন। এ অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে সোহাগ ব্রিকসকে ৪ লাখ, রাজ ব্রিকসকে ৩ লাখ, স্টার ব্রিকসকে ৪ লাখ ও শিয়ার ব্রিকসকে ৫ লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, জরিমানাকৃত ইটভাটাগুলোর চুল্লী ভেঙ্গে ফেলা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ৪টি মামলা দায়ের করা হয়। পরে জরিমানা ১৬ লক্ষ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!