- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ০৮:৩৪ পিএম
যবিপ্রবির রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে রসায়ন বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে নতুন পরিবেশ ও কালচারের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং বিচার-বিবেচনা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হওয়া উচিত, কিন্তু ভয়ের পরিবেশ বা র্যাগিং কোনোভাবেই কাম্য নয়।”
বিশেষ অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের জ্ঞান ও আলোর বাসস্থান। এখান থেকে ইতিবাচক গুণাবলী গ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই মূল লক্ষ্য নয়; প্রকৃত শিক্ষা হলো মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা ও সৌহার্দ্যরে বন্ধন সুদৃঢ় রাখতে হবে।”
অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী, ড. সুমন চন্দ্র মোহন্তসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি\ বাল্যবিবাহ বন্ধ হোক,কন্যাশিশুর স্বপ্ন বিকাশিত হোক,শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য শ্লোগানে ভোলার চরফ্যাশনে...
-
যবিপ্রবি প্রতিনিধি:নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।...
-
নিজস্ব প্রতিবেদক,ভোলা:বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার বরহানউদ্দিনে দুই দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!