- প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ০৪:২৩ পিএম
গোপালগঞ্জে আ’লীগ ও যুবলীগের তিন নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যেন কোনভাবেই থামছে না কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেনের নেতাকর্মীদের পদত্যাগ।
আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে ও ডুমুরিয়া ইউনিয়নে লেবুতলা গ্রামের নিজ বাড়ীতে পৃথক সংবাদ সম্মেলন করে দল ও পদপদবী থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ ও যু্বলীগের আরো তিন নেতা।
পদত্যাগকারী নেতারা হলেন-টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলাম। তবে বর্তমানে ব্যবসায়ীক ও শারীরিক অসুস্থতার কারনে যুবলীগসহ সকল পদপদবী থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের কায্যক্রমের সাথে যুক্ত থাকবো না।
অপরদিকে, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাসে বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগকারী অপর দুই নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল তা জানি না। কারন আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হবো না বলেও অঙ্গীকার করলাম। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!