- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৩:০৪ পিএম
গোপালগঞ্জে আলাদা ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ী ও সোমবার (২৫ আগষ্ট) রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের প্রতিবন্ধি ছেলে প্রদীপ সরকার (৪০) ও কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের হিল্লাল শেখের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুবিনা খানম (১১)।
ওসি হাফিজুর রহমান জানান, সকালে প্রতিবন্ধী প্রদীপ সরকার বাড়ীর পাশের একটি পুকুরে মুখ ধুঁতে যায়। এসময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গেলে আর উঠতে পারেনি। দীর্ঘ সময়ে আর বাড়ী ফিরে না আসলে তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে পুকর পাড়ে ব্রাশ পড়ে থাকতে দেখে জাল দিয়ে পুকুরে তল্লাশী করে প্রতিবন্ধী প্রদীপ সরকারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
অপরদিকে, ওসি কামাল হোসেন জানান, সোমবার বিকালে নিজ বাড়ির আমড়া গাছ থেকে আমড়া পারার জন্য গাছে উঠলে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় হিল্লাল শেখের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুবিনা খানম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!