- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ০৭:২১ পিএম
গোপালগঞ্জে আলাদা ঘটনায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলাদা ঘটনায় পানিতে ডুবে ও বিষপানে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৭ আগস্ট) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ী ও পৌর এলাকার শিমুলবাড়ী গ্রামে এসব ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের বাবুল গাইনের ছেলে ৭ম শ্রেণীর শিক্ষার্থী বাঁধন গাইন (১৪) এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের শিমুলবাড়ী গ্রামের মৃত লক্ষী কান্ত দে’র ছেলে সুশিল দে (৫৫)।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে রবিবার সকালে বন্ধুদের নিয়ে নিজ মৎস্য ঘেরে গোসল করতে যায় বাঁধন। এসময় গোসলের এক পর্যায়ে বাঁধন পানিতে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি পর উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, শিমুলবাড়ী গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় পক্ষাঘাতগ্রস্ত সুশিল দে। পরে স্বজনেরা টের পেয়ে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে সুশিল দে মারা যায়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!