- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫ ০৭:৪২ পিএম
গোপালগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে এদের গাঁজাসহগ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ফরিদপুরের একটি বিশেষ দল অভিযান চালায়।
এসময় ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরে বামে তল্লাশী চালিয়ে মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ২০ কেজি ৮’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১০ আরো জানায়, গ্রেফতারকৃত দুই জনের বাড়ি ঢাকায়। গ্রেফতারকৃতদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!