- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ০৫:০৪ পিএম
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির ইন্তেকাল, দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে তার জানাজার নামাজ পড়ান থানাপাড়া মসজিদের ইমাম শিবলী আহমেদ। এ জানাজা নামেজে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমীর মওলানা আব্দুল হামিদ, নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন শেখ সহ-সভাপতি মুন্সি আতিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন ইসলাম, যুবলীগনেতা কাজী নাহিদ, ছাত্রলীগনেতা সাহনেওয়াজ খানসহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজায় তিন সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। পরে জেলা শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাহবুব আলী খানের মৃত্যুর খবর গোপালগঞ্জে পৌঁছালে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মাহবুব আলী খান স্বাধীনতার আগে আগে পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সর্বশেষ ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জানাজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঈদগাহ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। #
এই বিভাগের আরো খবর
-
আরিফ রহমান রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত এবং কীর্তনখোলার কোল ঘেঁষে গড়ে ওঠা বরিশাল দেশের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!