- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১০:৩৯ পিএম
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ
মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার
"একটি টেকসই ভবিষ্যতের জন্য টেকসই জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিত করা — পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, লিঙ্গ সমতা, দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়ন"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্স সভাকক্ষে, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেডিকেল অফিসার (MC-H&FP) সুমন দেবনাথ।
সভায় আরও উপস্থিত ছিলেন বামনায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং মাঠপর্যায়ের কর্মীরা (FWB, TFP ইত্যাদি)।
আলোচনায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার গুরুত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নৌকা...
-
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট...
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!