- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩ পিএম
বামনায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন আপন ভাই-বোন, মেধা তালিকায়ও উপজেলায় প্রথম
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনা উপজেলায় ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি অর্জন করে চমক সৃষ্টি করেছেন আপন ভাই-বোন। তাদের এ কৃতিত্বে আনন্দের জোয়ার বইছে পুরো উপজেলাজুড়ে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আবদুল্লাহ আল নাফি ও তার বোন ফাতিমা জান্নাত শ্রাবণী। আবদুল্লাহ আল নাফি সরকারি বামনা সারওয়ারজান মডেল স্কুল থেকে এবং ফাতিমা জান্নাত শ্রাবণী বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
এছাড়া মেধা তালিকায় তারা যথাক্রমে ছেলে ও মেয়ে বিভাগে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছেন। এর আগে পঞ্চম শ্রেণিতেও তারা দুজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন, যা তাদের ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ।
শিক্ষার্থী দুজন বামনা সদরের পশ্চিম সফিপুর গ্রামে বসবাস করেন। তাদের বাবা মোস্তাফিজুর রহমান লিটন ইতালি প্রবাসী এবং মা ১৪ নম্বর পূর্ব সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা।
ভাই-বোনের এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা গর্বিত। সচেতন মহল মনে করছেন, সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে এবং উপজেলার জন্য সম্মান বয়ে আনবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!