- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৬:৫৯ পিএম
গোপালগঞ্জ-০১ আসন :: গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে-সেলিমুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার বনগ্রামে মুকসুদপুর উপজেলা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস ও দৃঢ় নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিন্নাহ শেখ, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক এবং উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি ইমরুল কায়েস। মুকসুদপুর উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ লিটু মুন্সীর সভাপতিত্বে এবং সার ডিলার হাবিবুর রহমান মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএডিসি সার ডিলার বাসার মোল্যা, সাব-ডিলার সুব্রত পান্ডে, আবু বক্কার শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিয়েছে। আমি জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য।আশা করি আমি স্বতন্দ্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করব। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!