- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৯:০৫ এএম
গঙ্গাচড়া ২ দিন পর ছাত্রের লাশ উদ্ধার
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার ৪০ ঘন্টা পর নীরব রায় উৎসের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সকালে তিস্তা সেতুর পূর্ব দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ডাউকির চর তিস্তা সেতু থেকে আনুমানিক ১০ কিঃ মিঃ দুর এলাকা থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়। পরে গঙ্গাচড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা যায়, উৎস রায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং নীলফামারীর জলঢাকা উপজেলার তপন রায়ের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, ২৩ আগস্ট বিকালে গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নের তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার পর উৎস নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন তিস্তা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। তিস্তার স্রোতের কারণে লাশটি ভেসে যাওয়ায় উৎসের লাশটি পার্শ্ববর্তী ইউনিয়ন মর্ণেয়ার ডাউকির চর থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষা শেষে ২৩ গত আগষ্ট বিকালে উৎসসহ ৭ বন্ধু গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় খরস্রোতা তিস্তায় সাহসিকতা দেখাতে উৎস, রুপম ও সাকিল নদীতে ঝাঁপ দেয়। এতে সাকিল ও রুপম সাঁতরিয়ে ডাঙ্গায় উঠতে পারলেও উৎস রায নদী স্রোতের গভীরে তলিয়ে যায়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!