- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১ পিএম
গলাচিপায় ওএমএস এর মাধ্যমে সাশ্রয় মূল্যে আটা বিক্রি শুরু
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতায় আজ সোমবার (০১ সেপ্টেম্বর) থেকে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে আটা বিক্রয় কার্যক্রম। উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত ওএমএস এর দোকানের মাধ্যমে সাধারণ মানুষ সর্বোচ্চ প্রতি জন ৫ কেজি আটা ক্রয় করতে পারছেন। সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ২৪ টাকা দরে।
গলাচিপা উপজেলা খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল থেকে আটা বিক্রির জন্য বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা গেছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য এ কর্মসূচি বেশ উপকারে আসছে বলে স্থানীয়দের মতামত। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে খোলা আটা ও ময়দার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন সময় সরকারের এ উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তারা মো. মাহমুদুল হাসান সিকদার জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিতভাবে এই আটা বিক্রি কার্যক্রম চলবে।
এর মাধ্যমে গলাচিপার অসহায় ও নিম্ন আয়ের মানুষরা সাশ্রয়ী দামে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!