- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১২:৫৭ পিএম
গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার-১
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন প্যাদা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকা থেকে লিটন প্যাদাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লিটন প্যাদা ওই এলাকার নুরু প্যাদার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
গলাচিপা থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!