- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১০:৪০ পিএম
গলাচিপায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
তারিখ: ১০ জুলাই ২০২৬
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের সাইফুল সিকদারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রত্নেশ্বর গ্রামের মো. সাইফুল ইসলাম গোলদার (পিতা: সেলিম গোলদার, মাতা: চিনারা বেগম) এবং একই এলাকার সোহান হাওলাদার (পিতা: বাবুল হাওলাদার, মাতা: শাহিনূর বেগম)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম গোলদার ও সোহান হাওলাদার রিকশাযোগে যাওয়ার সময় পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের এবং চৌকিদার ফোরকান স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের একজনের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিষয়টি গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদকে মুঠোফোনে জানানো হলে তাঁর নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) সুমন ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মো. সাইফুল ইসলাম গোলদার ও সোহান হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!