- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১০:০৬ পিএম
গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি গুরুতর আহত এক
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহত বুলবুল রাড়ী (৪৫)।আহত বুলবুল রাড়ী হচ্ছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোসলেম রাড়ীর ছেলে। গত শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে আহত বুলবুল রাড়ীর পুরান বাড়িতে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে বলে বুলবুল রাড়ী বলেন। তিনি আরও বলেন, তার চাচতো ভাই ইউছুব রাড়ী,হেলাল রাড়ী,হারুন রাড়ীও দুলাল রাড়ীসহ আরও অনেকে একত্রিত হয়ে আমাকে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারিরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্য চিকিৎসক ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আহত বুলবুল রাড়ী আমার চিকিৎসা ধীনে তৃতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। তার পা ভেঙে যায় ও শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। স্ত্রী পলি আক্তার বলেন,আমার স্বামীকে জমি সংক্রান্ত বিষয় কেন্দ্র করে মারধর করেছে। আমি সঠিক বিচার চাই। মেয়ে দোলা আক্তার বলেন, আমার বাবা পুরান বাড়ির ঘরে কাজ করতে গেলে বাবাকে লোহার রড দিয়ে পিলিয়ে গুরুতর আহত করে। প্রশাসনের কাছে আমার দাবী বাবার সঠিক বিচার চাই। প্রতিপক্ষ হেলাল রাড়ীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি রন্ধ পাওয়া যায়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!