- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ০৭:২৭ পিএম
গলাচিপায় টাইফয়েড টিকার সভা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় টাইফয়েড টিকার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২টায় ১১ নভেম্বর এসভা অনুষ্ঠিত হয়। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গলাচিপা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই টিকা দিবেন বলে জানা যায়। শিশুদের এ টিকা কার্যক্রমের আওতায় আনতে ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য প্রশাসন অ্যাপসের মাধ্যমে শিশুদের নিবন্ধন সম্পন্ন করেছেন। সুষ্ঠু ভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ের টিকা কার্যক্রম তদারকি করবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সূত্র জানায়, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টাইফয়েড টিকা দেয়া হবে। এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান করা হবে। অনলাইনে যেসব শিশুদের নিবন্ধন করা যায়নি তাদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয়ে অভিভাবকদের যোগাযোগের জন্য বলেছে স্বাস্থ্য প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, ‘টাইফয়েড টিকা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, আউটরিচ টিকা কেন্দ্র থেকে যে সব শিশুরা টিকা নিতে ব্যর্থ হবে তারা হাসপাতালের স্থায়ী টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। যাদের জন্ম নিবন্ধন নেই তারা টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবে। এ টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করছি।’ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ।

এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!