- প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ এএম
গলাচিপায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীতে সাপের কামড়ে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ব বাদুরা গ্রামের মৃুত. হরে কৃষ্ণ শীলের মেয়ে কৃষ্ণা রানি অনিমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী স্বপন কুমার শীল স্থানীয় কম্পিউটার কম্পোজ ও ফটোকপির ব্যবসায়ী এবং তাদের ঐশিমনি নামক স্কুল পড়ুয়া কন্যা সন্তান রয়েছে। জানা যায়, একইদিন সকাল আনুমানিক ১০ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ২নং বাঁধঘাট এলাকায় তার নিজ বাড়ির রান্নাঘরে রান্না করার সময় তাকে সাপে কাটে।
পরে দুপুরের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। নিহতের স্বামী স্বপন কুমার শীল জানান, “সকাল সাড়ে দশটার দিকে আমার স্ত্রী রান্নাঘরে ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে সেখানে ছুটে গেলে সে জানায় তাকে সাপে কেটেছে।
তাৎক্ষণিকভাবে আমি তার ক্ষতস্থানের উপরে কাপড় দিয়ে বেঁধে দেই এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসি।” পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, “সাপে কাটা রোগীকে সকাল ১১টা ২৬ মিনিটে হাসপাতালে আনা হয় এবং তার স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে। তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি।
আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক ডা. মশিউর রহমান এসে এন্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণা রানি অনিমা’কে বাঁচানো যায়নি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!