- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ০৬:৫৮ পিএম
গলাচিপায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পুকুরে ডুবে মহব্বত নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত ওই এলাকার মন্নান পণ্ডিতের ছেলে এবং রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মহব্বত ছিলেন চতুর্থ সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শেষে বাড়ি ফিরে গোসল করতে পুকুরে যায় মহব্বত। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে প্রতিবেশীদের সহায়তায় পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মহব্বতের মৃগী রোগ ছিল।
রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ লুৎফুন নাহার বলেন, ‘মহব্বত খুবই ভালো ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!