- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫ ০৬:৪৪ পিএম
গলাচিপায় প্রতারক চক্রের এক সদস্য আটক
গলাচিপা,
,প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় প্রতারক চক্রের ১ সদস্য আমেরিকান প্রবাসী মো. এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে সেনাবাহিনী আটক করেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) শেষ বিকালে গলাচিপার আবাসিক হোটেল আল-মামুন থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। আটককৃত এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে গলাচিপা থানায় হস্তান্তর করেছেন। এবিষয় ভুক্তভোগী মোসা. মাহমুদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাযায়, এইচএম নেছার আহম্মেদ বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আব্দুল রব হাওলাদার বাড়ি বাসিন্দা। তিনি মোসা. মাহমুদা বেগম এর কাছ থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, গলাচিপা থানায় মোসা: মাহমুদা বেগম বাদী হয়ে এইচএম নেছার আহম্মেদ কুদ্দুস এর বিরুদ্ধে ১টি প্রতারণা মামলা দায়ের করেন। আমরা আসামিকে শুক্রবার দুপুর ১২ টার দিকে আদালতে প্রেরণ করেছি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!