- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৭:৫৫ পিএম
গলাচিপায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় চার দিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামের এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পাঙ্গাসিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারকালে খালের এক পাশের শুকনা জায়গায় তার মাছ ধরার উপকরণও পাওয়া গেছে। সোহেল পেশায় দিনমজুর হলেও প্রায়ই সময় খালে মাছ শিকার করতেন।
সোহেলের স্ত্রী রুবিনা বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমি বাবার বাড়ি গেলে স্বামী বাড়িতে একা ছিল। বুধবার সকালে আমি বাড়ি ফিরে এসে তাকে আর খুঁজে পাই নাই।’
সোহেলের মা ঝুমুর বেগম বলেন, ‘নিখোঁজ হওয়ার পর চার দিন ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে থানায় জিডি করতে যায় আমার স্বামী। এ সময় খবর পাই, খালের পাড়ে মাছ ধরার উপকরণ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। পরে খালের কচুরিপানা মধ্যে সোহেলের লাশ ভাসতে দেখেন তারা।’
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাতহাল রিপোর্ট করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!