শিরোনামঃ

গলাচিপায় মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছেন আসামিদের হুমকিতে


গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

আইনের আশ্রয় নিয়েও মিলছে না নিরাপত্তা। বরং মামলার পর শুরু হয়েছে উলটো ভয়-ভীতি। এমনই অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপায়।  বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনে মামলা দায়ের করে এখন আত্মগোপনে বাদী কুলসুম আক্তার কলি। আসামিদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে তাঁর ও তাঁর পরিবারের।


গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুপনগর  রোডের মেডিসিন মার্কেট  রাঢী বাড়ির  বাসিন্দা কুলসুম আক্তার কলি  জি আর একটি মামলা করেন (মামলা নং-)২৫১।  মামলায় অভিযুক্ত করা হয় চারজনকে, যাদের মধ্যে একজন— মো.ইউসুফ রাঢী (২৭)।মামলার এক নম্বর আসামি।  কুলসুম আক্তার কলির অভিযোগ, মামলার এক নম্বর আসামি ইউসুফ রাঢী আদালতে হাজির হয়নি। আইন-কানুন কিছুই মানে না। গায়ের জোরে চলে। প্রতিনিয়ত আমাকে ভয় ভীতি দেখাচ্ছে। স্বামী সন্তানদেরকে মারধর করবে মেরে ফেলবে বলে মামলা তুলতে বলে এক নম্বর আসামী। বাকী ৩  আসামি আদালতে হাজির হয়ে  হারুন রাঢী, দুলাল রাঢী ও হেলাল রাঢী নিয়মিত  ভয় দেখাচ্ছেন। মামলার বাদী আরও বলেন, “ওরা মামলা তুলে নিতে বলছে, না নিলে খারাপ ফল হবে বলেও হুমকি দিচ্ছে। আমি এখন আত্মীয়দের বাড়িতে আত্মগোপনে। নিজের বাড়িতে ফেরার সাহস নেই।” শুধু বাদী কুলসুম  নন, হুমকির মুখে পড়েছেন তাঁর স্বামী আহত বুলবুল রাঢী। তিনি বলেন, আমি অসুস্থ রোগী হাসপাতালে ভর্তি  “আমি মামলার সাক্ষী।  আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে ভয় পায় না। অথচ মামলা হয়ে যাওয়ার পরও পুলিশ তাদের গ্রেফতার করছে না।”এই মামলায় কুলসুম আক্তার কলি  উল্লেখ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে আসামীরা  লোহার রড দিয়ে মারধর  করেছে। এলাকার লোকজন না পড়লে আমার স্বামীকে ওরা মেরে ফেলত । সেই দিক বিবেচনায় অনেক কিছু সহ্য করেও শেষ পর্যন্ত ন্যায়ের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর কথায়, “আমি চাই আইনের মাধ্যমে এদের বিচার হোক। ভয় দেখিয়ে কেউ যেন বিচার প্রক্রিয়াকে থামাতে না পারে।”এদিকে থানার আশেপাশেই আসামিদের ঘোরাফেরা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীর কথায়, “থানায় মামলা হওয়ার পরও যদি আসামিরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?”প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

আইনের শাসন প্রতিষ্ঠা আদৌ সম্ভব কি, যখন বাদীকে মামলা করেই পালাতে হয়?

গলাচিপায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?