- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৭:১৭ পিএম
গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় ফাইনাল অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশনের আয়োজনের কুরআন তিলাওয়াত প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলামের তত্ত্বাবধানে ২৬ আগষ্ট উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখের এন আই সিকদার ফাউন্ডেশনের মহাপরিচালক ডাঃ ইমাম সিকদার। এতে পটুয়াখালীর ৮ টি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এ সময় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কারী ও ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আবু সালেহ মোহাম্মদ মুসা।
এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী আবু জর গিফারী ও হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লা। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সামদানিয়া দরবার শরীফের পীর মাওলানা আবুল কাশেম সামদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন জেড আলিম মাদ্রাসার অ্ধ্যক্ষ মোঃ আবদুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ।
সভাপতিত্ব করেন এন আই ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম।প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারীর হাতে ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীর হাতে ৩০ হাজার, তৃতীয় স্থান অধিকারীর হাতে ২০ হাজার এবং ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীর হাতে ৫ হাজার টাকাসহ সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!