- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০৮:০৪ পিএম
গলাচিপায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় প্রগতি যুব সংগঠনের আয়োজনে ২০২৫ সালের এস এস সি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬টি ক্যাটাগরিতে ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হোসেন তাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফোরকান কবির। এ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ও প্রগতি যুব ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফোরকান কবির।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!