- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ০৯:৩৯ পিএম
গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবি, গলাচিপা, পটুয়াখালী এর আয়োজনে র্যালি, আলোচনা সভা, বিআরডিবি সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি’র পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন অফিসার মো. সগীর হোসেন, গলাচিপা থানার প্রতিনিধি এসআই সোহান আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশ্রাফুজ্জামান, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী প্রমুখ। এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার ও ফলদ গাছের চারা বিতরণ এবং ২৩ জন বিআরডিবি সদস্যদের মাঝে ১৮ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!