- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫২ পিএম
গলাচিপায় জাল টাকাসহ যুবক গ্রেফতার
সঞ্জিব দাস, গলাচিপা,প টুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ১৩টি এক হাজার টাকার জাল নোটসহ মো. ইয়াসিন তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) বিকেলে ডাকুয়া ইউনিয়নের ফুলখালী সুইজগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষার। গ্রেফতারকৃত ইয়াসিন তালুকদার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সলেমান তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, পুলিশের একটি চৌকস টিম জাল টাকা পাচারের সময় ইয়াসিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ইয়াসিনকে আইনী প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!