- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৯:২২ এএম
গলাচিপায় ফেয়ার কার্ড চাল ওজনে কম দেওয়ায় জিওপি ও বিএনপি দুই নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
গলাচিপায় ফের ফেয়ার প্রাইস কার্ডের ডিলার চাল ওজনে কম দেওয়ায় পানপট্টি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল বশার ও পানপট্টি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জ্যোৎস্না আক্তারকে সেনাবাহিনী আটক করে। পরে আটক দুই ডিলারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর টহল টিমের অভিযানে পানপট্টি ইউনিয়নের আবুল বশার ও জ্যোৎস্না আক্তারকে ফেয়ার প্রাইজের চালে ওজনে কম দেওয়ায় গলাচিপা থানায় নিয়ে যান। পরে আটককৃতদের তাদের নিজ নিজ ডিলার পয়েন্ট পানপট্টিতে নেওয়া হয়। ওই পয়েন্টে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়দের অভিযোগ, ডিলররা কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চাল না দিয়ে কম দিচ্ছিলেন এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।
এ বিষয়ে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যায্যমূল্যের পণ্য সঠিকভাবে বিতরণ না করলে বা কোনো অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য এর আগেও গলাচিপা উপজেলার চিকনিকান্দি ও রতনদি তালতলী ইউনিয়ন দুই ডিলারকে অনিয়মের অভিযোগে গ্রেফতার করে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!