- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম
গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. জাহিদ সরদার (২৯)। তিনি মো. আশরাফ সরদারের ছেলে। তাঁর বাড়ি গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চর বিশ্বাস এলাকার ৫ নম্বর ওয়ার্ডে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে চর আগস্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!