- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১০:৪৪ পিএম
গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির: জনগণের ভালোবাসায় উৎসবমুখর পুরো শহর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর পর নিজ জন্মভূমি গলাচিপায় ফিরে আসলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বারবার নির্যাতিত সাহসী নেতা ইখতিয়ার রহমান কবির।
শনিবার সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। শহরের প্রবেশমুখ থেকে শত শত নেতাকর্মী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে হাজার হাজার মোটরসাইকেলের মহাশোডাউনে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে উচ্ছ্বাসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা গলাচিপার কৃতি সন্তান ইখতিয়ার রহমান কবিরকে একনজর দেখতে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, তরুণ-ছাত্রসমাজ ও নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে ফিরে পেয়ে গলাচিপাবাসীর মধ্যে এক ধরনের আনন্দ ও আবেগের স্রোত বয়ে যায়।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। সেখানে ইখতিয়ার রহমান কবির বলেন— আমি অনেকদিন পর আমার জন্মভূমিতে ফিরে এসেছি। গলাচিপার মানুষের ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় শক্তি দেয়। এই এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। তিনি জানান, এ আয়োজন পূর্বপরিকল্পিত থাকলেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা তাদের সবাইকে শোকাহত করেছে। তিনি আরও বলেন—আমরা আজ কোনো রাজনৈতিক আলোচনা করতে চাই না। আমাদের মা, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশবাসীর কাছে শুধু একটি অনুরোধ—আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।”মৃত এমপি শাহজাহান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন
এই আয়োজনটি মূলত বিএনপির কান্ডারী, পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ এমপি শাহজাহান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা হয়েছে জানিয়ে তার ছেলে মো. শিপলু খান বলেন,
আগামীকাল ৩০ নভেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকী। প্রোগ্রামটি আগে থেকেই ঠিক ছিল। হঠাৎ করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা তিনি জানান, এ আয়োজন পূর্বপরিকল্পিত থাকার কারনে আয়োজনটি করতে হয়েছে।
দেশবাসীর কাছে অনুরোধ—আপনারা আমাদের জননেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।
যোগাযোগ
গলাচিপার রাজনীতি ও তরুণদের সম্পৃক্ততা নিয়ে খোলামেলা মতামত
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইখতিয়ার রহমান কবির গলাচিপার রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কর্মকাণ্ড, তরুণদের রাজনীতিতে সম্পৃক্তকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা অবস্থান তুলে ধরেন।
নেতাকর্মীদের ঢল—উৎসবে রূপ নেয় পুরো অনুষ্ঠান
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি একটি উৎসবে পরিণত হয়। ইখতিয়ার রহমান কবিরের প্রত্যাবর্তনে গলাচিপার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!