শিরোনামঃ

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার



গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তি মো. মেহেদী মোল্লা (২৫)। তিনি উপজেলার চরকাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল গ্রামের বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটে চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকায় সাবেক ইউপি সদস্য জাকির মেম্বারের বাড়ির সামনের কাঁচা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মেহেদী মোল্লাকে আটক করা হয়।


তল্লাশিকালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গলাচিপা থানা সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?