- প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০৬:২৬ পিএম
গলাচিপার প্রবীণ আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায়
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, গলাচিপা উপজেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী।
খারিজ্জমা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে আইন পেশা, শিক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ ব্যক্তিত্বের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী। রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছেন। “অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইন পেশা এবং সমাজসেবায় অবদান রেখে আসছেন। আমরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে শারীরিক সুস্থতা দান করুন এবং দ্রুত পরিবারের সবার মাঝে ও কর্মময় জীবনে ফিরিয়ে আনুক এই দোয়া করি।
স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সর্বস্তরের মানুষের প্রত্যাশা, এই প্রবীণ আইনজীবী শিগগিরই সুস্থ হয়ে আবারও সমাজ ও মানুষের কল্যাণে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!