- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ১২:০৩ পিএম
গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক অধ্যাপক মোঃ শাহ আলম স্যার, সোমবার সকাল ১০টার সময় গলাচিপা সরকারি কলেজে এক মতবিনিময় সভার আয়োজন করেন। কলেজের প্রিন্সিপাল মোঃ ফোরকান কবির স্যারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সালেহ মাহমুদ, মোঃ ইয়াকুব হোসেন, মোঃ রোকনুজ্জামান খান, মোঃ সাইদুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে, পরিচয় পর্ব শেষ করে, মত বিনিময় সভার সূচনা হয়। মতবিনিময় সভায় কোটখালি মাদ্রাসার শিক্ষক মোঃ ইয়াহিয়া খান বলেন, "আমরা শিক্ষকরা এমন একটা রাস্তা তৈরি করি যাতে ছাত্র-ছাত্রী তথা অভিভাবকদের মগজ ধোলাই করে একটি মসৃণ পথ অবলম্বন হয় এবং নৈতিকতা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।" রোকনুজ্জামান বলেন, "শাহ আলম স্যার যদি এমপি হন তাহলে আমরা কলেজের শিক্ষকরা একেক জন উপ-এমপি হব—এমন বিশ্বাস আমাদের আছে।" মোঃ সাইদুজ্জামান বলেন, "নিরপেক্ষতার মধ্য দিয়েও আমাদের কলেজের একাংশ অধ্যাপক মোঃ শাহ আলম স্যারের ভালোবাসায় সিক্ত থাকবে।" এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মোঃ শাহ আলম স্যার বলেন, "আল্লাহর প্রেরিত দূত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শিক্ষকদের। যেমন করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সারা দোজাহানের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পাঠিয়েছিল মহান আল্লাহ। তেমনি শিক্ষকরা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাঠ দান করে থাকেন। আমি আপনাদের কাছ থেকে চলে গেলেও আপনাদেরই মাঝে বার বার ফিরে আসব। আমার পায়ের ধুলো এই কলেজের কোথাও না কোথাও এখনো লুকিয়ে আছে।" অধ্যাপক শাহ আলম স্যার পরিবেশ, সমাজ, সংখ্যালঘু, নারীর পর্দা, যাকাত, ও দারিদ্র্য বিমোচন নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
-
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!