- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৩ পিএম
গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার গলাচিপা প্রতিনিধি এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় (৫৬) আর নেই। তিনি শুক্রবার রাত ১১ টা ৫৬ মিনিটে মাদারিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমিত কুমার দত্ত মলয় দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষকতার সঙ্গে জড়িত থেকে গলাচিপার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি একজন শিক্ষাবিদ হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়েছেন মানবিকতা, সততা ও নৈতিকতার পাঠ। তার মৃত্যুতে প্রেসক্লাব, শিক্ষক সমাজ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় “আমরা শুধু একজন সহকর্মীকে হারাইনি, হারিয়েছি এক অভিভাবকসুলভ নেতৃত্বদানকারী ব্যক্তিত্বকে। সাংবাদিক সমাজের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।” পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় মরদেহ তার নিজ গ্রামের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়- স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী দের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গলাচিপা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মানুষ দীর্ঘদিন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!