- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৭:২৪ পিএম
গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন মো. হাফিজুর রহমান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির (অ্যাডহক কমিটি) সভাপতি হিসেবে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান মনোনীত হয়েছেন।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক জারি করা এক স্মারকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. হাফিজুর রহমানের নাম উল্লেখ রয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রতিনিধি হিসেবে অনুতোষ চন্দ্র হাওলাদার এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি দ্রুত দায়িত্ব গ্রহণ করে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!