- প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১১:০৪ পিএম
ফুটবল বিশ্বকাপ :: গোপালগঞ্জে এবার মোড়ের নাম রাখা হলো “ব্রাজিল মোড়”
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : রাত পোহালেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর। ফলে বিশ্বকাপের উন্মাদনা এখন শহর ছেড়ে গ্রামে জুড়ে। ফুটবল দল ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকে গোপালগঞ্জের কাশিয়ানীতে এবার স্থানীয় এক ব্যস্ত মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ব্রাজিল মোড়’| ব্রাজিলকে সমর্থন দিতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন ব্রাজিল সমর্থকেরা। তবে ওই গ্রামে পিছিয়ে নেই আর্জেন্টিনাও। যা জেলা জুড়ে সৃষ্টি করেছে তুমুল আলোচনার। দলের প্রতি ভালবাসার বহি:প্রকাশ বলে মনে করছেন গ্রামবাসী।
বুধবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়ক থেকেই নেমেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামে টুকু বাজারে জান্নাত মোড়। ব্যস্ততম এ মোড়ে দিয়েই যাতায়েত করে ব্রাজিলের একঝাঁক সমর্থক। আসন্ন ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টকে সামনে রেখে এই মোড়টিকে তারা নিজেদের আড্ডার মূল কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছেন| ফলে এই মোড়েই বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল ভক্তরা। ফলে গ্রামের তরুন ও যুবকদের মধ্যে ৭০ ভাগ ব্রাজিলের সমর্থক হওয়ায় ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়টির নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’| ইতিমধ্যে এই নামটি গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দিতে এমন অভিনব আয়োজন করেন তারা। তাদের আশা এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছরের খড়া কাটানোর পাশাপশি হেক্সা মিশন শেষ করবে। মোড়ের নাম ব্রাজিল মোড় নাম দেয়ায় গ্রাম জুড়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে এই ঘটনার পর বসে নেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকরাও| এলাকা জুড়ে টাঙ্গিয়েছে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন তারা। তবে একে দলের প্রতি ভালবাসার বহি:প্রকাশ বলে মনে করেছেন তারা।
এলাকার বয়োজ্যেষ্ঠ ও সাধারণ পথচারীরা পুরো বিষয়টিকে নিছকই ফুটবল বিনোদন হিসেবে দেখছেন| তবে খেলায় যেন কোনো ধরণের সহিংসতা বা ঝগড়া-বিবাদ না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা|
ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, "আমরা ব্রাজিলকে মনে-প্রাণে ভালোবাসি| আমাদের এই ভালোবাসার একটা প্রতীক দরকার ছিল| এখন থেকে এই মোড়টি আমাদের মিলনমেলা| তাই এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়ে দিয়ে নাম দিয়েছি “ব্রাজিল মোড়”।
অপর ব্রাজিল সমর্থক বর্ণ রহমান বলেন, আমাদের গ্রামের প্রায় ৭০ ভাগ লোক ব্রাজিলের সমর্থক। তাই আমাদের একটি স্থান দরকার হওয়ায় এ মোডটির নাম “ব্রাজিল মোড়” দিয়েছি। আশা করি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
আর্জেন্টিনা ভক্ত মো: নাজমুল শেখ বলেন, ব্রাজিল ভক্তরা মোড়ের নাম “ব্রাজিল মোড়” দিলেও আমরা পিছেয়ে নেই। এলাকা জুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙ্গানোর পাশাপশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। আশা করি এবার আর্জেন্টিনা টানা ২য় শিরোপা ঘরে তুলবে।
গোপালগঞ্জের এই ‘ব্রাজিল মোড়’ এখন ব্রাজিল সর্থকদের জন্য আকর্ষণীয় স্পটে পরিণত হয়েছে| মাঠের লড়াই শুরুর আগেই কাশিয়ানীর এই মোড় জমিয়ে তুলেছে ফুটবল বিশ্বকাপের আগাম আমেজ| #
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধিঃজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অন্যতম সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’ এর উদ্যোগে বিশেষ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রেল স্টেশন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (০৪...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!