- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ১০:০২ পিএম
একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পরেছে বরগুনার জনজীবন
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
একটানা সপ্তাহখানেক ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার জনজীবন। সীমাহীন তোর উপভোগের শিকার হয়েছেন খেটে খাওয়া মানুষ। প্রবল বর্ষণে জেলার নিম্ন এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন কৃষি কাজের সাথে সংশ্লিষ্টগণ।
টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পরেছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। গত এক সপ্তাহের অধিক সময় ধরে উপকূলীয় এলাকা পায়রা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার মাছ ধরার ট্রলারগুলোকে তীরবর্তীতে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নদীবন্দর কর্তৃপক্ষ।
বরগুনা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলমান বৃষ্টিপাতে ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে সদ্য রোপণ করা আমন ধানের চারা পানির নিচে তলিয়ে থাকায় পচন ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, নদী-নালা ও খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় পানিমগ্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলার কিছু কিছু স্থানে মাছের ঘের পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আবহাওয়া অধিদপ্তরের বরিশাল কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এবিষয়ে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ভারী বর্ষণের প্রভাবে পানিতে বরগুনার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকের আমন ফসলের বীজতলা পানিতে তলীয়ে গেছে। তাই আগাম আমন ফসল পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!