- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ০৭:০৬ পিএম
দুর্গোৎসবের আনন্দ দীর্ঘ পুরাতন একটি প্রথা -জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও আনন্দ অনেক দীর্ঘ পুরাতন একটি প্রথা। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন। এটি বাংলাদেশের জন্য উৎসবের দিন এই কারণে, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ যারা সনাতন ধর্মালম্বী।
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলাধীন সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক এবং সনাতন ধর্মালম্বী ভক্তদের অংশগ্রহণে প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সরকার গঠন করার পরে প্রথমবারের মতো এই পূজা পার্বণের অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি। পূজনীয় ভক্তবৃন্দ যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা তাদের এই ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গিয়েছেন তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চাইতেও আরো অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
আমাদের সংসদীয় কমিটির সভায় তিনি সকল সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন। যাতে প্রত্যেকটি এলাকায় সনাতন ধর্মাবলম্বি মানুষদের পবিত্র এই বৃহৎ উৎসব, উৎসবমুখর পরিবেশে হতে পারে তার জন্য সকল ধরণের সহযোগিতা সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে অব্যাহত রাখবো ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির জাকির হোসেন শরীফ। বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টিবোর্ডের সভাপতি শান্তুনু ঘোষ সহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা।
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি\ বাল্যবিবাহ বন্ধ হোক,কন্যাশিশুর স্বপ্ন বিকাশিত হোক,শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য শ্লোগানে ভোলার চরফ্যাশনে...
-
যবিপ্রবি প্রতিনিধি:নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।...
-
নিজস্ব প্রতিবেদক,ভোলা:বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার বরহানউদ্দিনে দুই দিনব্যাপী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!