- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬ ০৫:৩৩ পিএম
দুমকিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।
দুমকি(পটুয়াখালী) সংবাদদাতা: জুলাই গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুই শহীদ পরিবার ও গেজেটভুক্ত ১৬ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন'র সঞ্চালনায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর শহীদুল ইসলাম শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাব দুমকি সভাপতি অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জালাল আহমেদ খান, জুলাই যোদ্ধা মো: ফয়সাল হোসেন প্রমুখ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রধান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
#
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!